Sunday, 30 October 2011

পরিযায়ী


এক উষ্ণতা আমি চুরি করে এনেছি
            রাত্রির  ওপার থেকে -
সেই কোন ভুলে যাওয়া মেঠো পথ ধরে
তিতিরের ডানার রঙে -
অনেক তারার মতো মুখ, কখনও ভীড় করে আসা
মিঠেপানি নদীটির কূল
            উজানে - আমার হারিয়ে যাওয়া
অনেক বাঁধনের থেকে....
কতশত ভালোবাসা আজ ভিখিরি জঠরের মত ৷

কেউ বা মোড় ঘুরেই হঠাৎ অদৃশ্য
কেউ বা মাটির রঙে মিশেগিয়ে ধুসর
কেউ বা ক্ষমাহীন ক্লান্তিহীন সমুদ্রের মতো
শুধুই ছলনায় বিবর্ণ -
কেবল ঢেউ, যাওয়া - আসা
                                    অথবা ......
আকাশের টানে - কখনও জোয়ার অথবা ভাঁটা ৷৷

সেই উষ্ণতা আমি চুরি করে এনেছি -
এই বেলা তুমিও সে উত্তাপ দুহাতে মেখে ৷৷

সময় হয়েছে আর এক রাত্রি আসার ৷৷


FOR PDF VIEW

No comments:

Post a Comment